ঢাকা, বাংলাদেশ   রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

‘হাবিবী’ নামে রাজনৈতিক কমিটি গড়লেন যুক্তরাষ্ট্রের মুসলিম সিনেটর

‘হাবিবী’ নামে রাজনৈতিক কমিটি গড়লেন যুক্তরাষ্ট্রের মুসলিম সিনেটর

 

যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবী পিএসি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছেন আবদুল আল-সাইয়েদ। রাজনৈতিক সহকর্মীদের মধ্যে প্রভাব বিস্তার ও নির্বাচনী অর্থায়নে ভূমিকা রাখবে কমিটিটি।

বৃহস্পতিবার ফেডারেল ইলেকশন কমিশনে (এফইসি) নিবন্ধিত কমিটিটি একটি লিডারশিপ পিএসি। এ ধরনের সংগঠন রাজনৈতিক প্রার্থীদের পক্ষে অর্থ সংগ্রহ ও ব্যয় করে।

‘হাবিবী’ আরবি শব্দ, যার অর্থ ‘আমার প্রিয়’। নির্বাচনী প্রচারণা ও বিজয় ভাষণে শব্দটি ব্যবহার করেছিলেন আল-সাইয়েদ।

ওপেনসিক্রেটসের তথ্য অনুযায়ী, লিডারশিপ পিএসিগুলো সহকর্মীদের অনুদান দিয়ে রাজনৈতিক প্রভাব বাড়াতে সহায়তা করে। ২০২৪ সালের নির্বাচন চক্রে এসব কমিটি ফেডারেল প্রার্থীদের ৭৯ কোটি ৩০ লাখ ডলার অনুদান দেয়।

রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে নির্বাচিত আল-সাইয়েদ নির্বাচনী অর্থের প্রভাব কমানোর অঙ্গীকার করেছেন। এবারের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় হয়েছে রেকর্ড ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার।