ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা মেরামতের পাশাপাশি ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে নতুন নির্মাণকাজ চলছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে বিবিসি ভেরিফাই।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমএআইএআর-এর বিশ্লেষকদের মতে, তেহরানের কাছে কারাজের গারমদারেহ এবং উত্তরাঞ্চলের শাহরৌদ ঘাঁটিতে খনন ও ভবন নির্মাণের কাজ দেখা গেছে। আরও অন্তত ১২টি সামরিক স্থাপনায় মেরামতের চিহ্ন মিলেছে।

বিশ্লেষকদের ধারণা, কিছু নির্মাণকাজ ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র ভূগর্ভে সরিয়ে নেওয়ার প্রস্তুতির অংশ হতে পারে। এতে সম্ভাব্য হামলা থেকে স্থাপনাগুলো সুরক্ষিত রাখা সহজ হবে।

পারচিন সামরিক কমপ্লেক্সেও ক্ষতিগ্রস্ত ভবন সরানো এবং ভূগর্ভস্থ বাঙ্কার মেরামতের প্রমাণ পাওয়া গেছে। তবে এসব কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।