প্রবাসী বাংলাদেশিদের কর দাখিল প্রক্রিয়া সহজ করল এনবিআর
প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন তারা সরাসরি ব্যক্তিগত ই-মেইলে ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।