ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কোহলিরও ৪০ বলে সেঞ্চুরির করার সামর্থ্য আছে

কোহলিরও ৪০ বলে সেঞ্চুরির করার সামর্থ্য আছে

আইপিএলে এবার ট্রাভিস হেডকে দেখছেন তো? অস্ট্রেলিয়ান ওপেনার যেন খুনে মেজাজে ব্যাটিং করছেন! গত শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেন ৩২ বলে ৮৯। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এর আগের ম্যাচে করেছেন ৩৯ বলে সেঞ্চুরি। সব মিলিয়ে ইনিংসটা ৪১ বলে ১০২ রানের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, বিরাট কোহলিরও হেডের মতো ৪০ বলে সেঞ্চুরি করার সামর্থ্য আছে। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ইনিংস ওপেন করছেন কোহলি। টি–টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে রোহিত শর্মার সঙ্গে ওপেন করার পরামর্শ দিয়েছেন সৌরভ।

এবারের আইপিএলে ৩৭৯ রান নিয়ে কোহলি রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে থাকলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে। ১৫০.৩৯ স্ট্রাইক রেট টি–টোয়েন্টিতে খারাপ নয়।

কিন্তু এবারের আইপিএলে যে রকম রান-উৎসব দেখা যাচ্ছে, হেড–হাইনরিখ ক্লাসেনদের মতো প্রতিষ্ঠিত তারকারা কিংবা অভিষেক শর্মা–জেইক ফ্রেজার ম্যাগার্কদের মতো তরুণেরা যেভাবে ব্যাট হাতে ‘মহাপ্রলয়’ বইয়ে দিচ্ছেন, সে তুলনায় কোহলির স্ট্রাইক রেটকে কমই বলতে হচ্ছে। তাঁর রানও দলের তেমন কাজে দিচ্ছে না। ৮ ম্যাচের ৭টিতেই হেরে লিগ পর্ব থেকে বিদায়ের প্রহর গুনছে বেঙ্গালুরু।