সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ভারত-নেপাল ম্যাচের পর। আজ কমলাপুর স্টেডিয়ামে ভারত ৪-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে।
চার দলের টুর্নামেন্টে প্রত্যেক তিন ম্যাচ করে খেলবে। ভারত ও নেপাল ইতোমধ্যে তিনটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচ শেষে ভারত ৬ পয়েন্ট অর্জন করেছে। নেপাল বাংলাদেশের পর ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আগেই বিদায় নিশ্চিত হয়েছে দুই ম্যাচ হারা ভুটানের।
৮ ফেব্রুয়ারি কমলাপুর স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলোর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হলেও ফাইনাল হবে এক ঘন্টা আগে ছয়টায়।
