ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বরিশালের তৃতীয় জয়

বরিশালের তৃতীয় জয়

খুলনাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়েছে ফরচুন বরিশাল। লিগে এটি বরিশালের তৃতীয় জয়।

শুরুতে টস হেরে ব্যাট করেছিল খুলনা টাইগার্স। ৮ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে তারা। ওপেনার পারভেজ হোসেন ইমনের ৩৩ রান ছাড়া টপ অর্ডার থেকে সেরকম কোনও সহায়তা পায়নি খুলনা। টি-টোয়েন্টির চাহিদা মেটানো ব্যাটিংটা মিলেছে লোয়ার অর্ডারে দুই পাকিস্তানির ব্যাটে। মোহাম্মন নওয়াজ ২৩ বলে ৪ ছক্কায় ৩৮ রানে অপরাজিত ছিলেন। ফাহিম আশরাফ ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় উপহার দেন ৩২ রানের ক্যামিও একটি ইনিংস। তাতেই ৮ উইকেটে হারানো দলটির স্কোর ১৫৫ রান পর্যন্ত গেছে।

 বরিশালের হয়ে ৭ রানে দুটি উইকেট নেন তাইজুল। ২৪ রানে দুটি নেন শোয়েব মালিক। ব্যাট-বলে অবদান রাখায় ম্যাচসেরাও ছিলেন তিনি।