ঢাকা, বাংলাদেশ   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী জুনে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসি বলছে, এবার গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানসহ আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ছোট পরিসরের এ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ডালাসে মাঠে নামবে ৭ জুন। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে সবমিলিয়ে ৯টি হবে। ২৯ জুন ফাইনাল হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।