ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার

দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই–মেইল পাঠানোর পর তাঁর দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপির সংসদীয় দলের সভায় সরকার জানিয়েছে, তিনি ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ ওঠে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ই–মেইল পাঠিয়েছে। তবে আবেদনের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনের প্রমাণপত্র না থাকায় এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ছাড়া নতুন পাসপোর্ট নিয়ে তাঁর দেশে ফেরার সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে।