ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

রেলওয়েতে ৫৫১ জনের চাকরির সুযোগ

রেলওয়েতে ৫৫১ জনের চাকরির সুযোগ

দুটি পদে ৫৫১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী স্টেশন মাস্টার
পদসংখ্যা: ৪১৭টি
বেতন: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি

পদের নাম: সহকারী লোকোমোটিভ মাস্টার
পদসংখ্যা: ১৩৪ টি
বেতন: ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন ফি: সহকারী স্টেশন মাস্টার পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং সহকারী লোকোমোটিভ মাস্টার পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৪