ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন এবং অন্তত তিন থেকে চার জন গুরুতর আহত হয়েছেন।