ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

ঢাকার বনানী কবরস্থানের সংরক্ষিত এলাকায় ২৫ বছরের জন্য একটি কবর সংরক্ষণে গুনতে হবে দেড় কোটি টাকা। ১৫ বছর মেয়াদি কবরের ফি নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা। সংসদে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, কবর সংরক্ষণে নিরুৎসাহিত করা এবং সবার জন্য কবরের ব্যবস্থা নিশ্চিত করতে এ উচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। তবে কবরস্থানের দুই-তৃতীয়াংশ এলাকায় সাধারণভাবে দাফনের ব্যবস্থা রয়েছে। সেখানে ৫০০ টাকা ফিতে দুই বছর কবর সংরক্ষণ করা হয়।

এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৬৬টি কার্যক্রম পর্যালোচনায় ২৭ হাজার ৮৫৯ কোটি টাকার অনিয়মের তথ্য পাওয়ার কথাও সংসদে জানানো হয়েছে।