ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মূল বেতনের ২৭ গুণ ঝুঁকিভাতা! বিএসটিআই নিয়ে দুদকের ২৬ সুপারিশ

মূল বেতনের ২৭ গুণ ঝুঁকিভাতা! বিএসটিআই নিয়ে দুদকের ২৬ সুপারিশ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ২৫ থেকে ২৭ গুণ পর্যন্ত ঝুঁকিভাতা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির কার্যক্রমে অনিয়ম, তদারকির ঘাটতি ও দুর্নীতির ঝুঁকি চিহ্নিত করে ২৬টি সুপারিশ করেছে সংস্থাটি।

দুদকের প্রাতিষ্ঠানিক অনুসন্ধানে বলা হয়েছে, বিএসটিআই নিজস্ব আয়ের অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে ঝুঁকিভাতাসহ বিভিন্ন খাতে ব্যয় করছে। এ ধরনের ভাতা বন্ধে অর্থ বিভাগের নির্দেশনা থাকলেও আদালতে রিটের কারণে তা কার্যকর হয়নি। বিষয়টি আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তির সুপারিশ করেছে দুদক।

এ ছাড়া জনবল সংকট, দুর্বল বাজার তদারকি, জাল সিল ব্যবহার, লাইসেন্স প্রদানে অনিয়ম এবং পরীক্ষাগারের সীমাবদ্ধতা দূর করার প্রস্তাব দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর সুপারিশসংবলিত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে দুদক।