নেদারল্যান্ডস থেকে জন্মদাতা মা-বাবার খোঁজে বাংলাদেশে আসা সেলিনা গোমেজের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নিজেকে তাঁর ভাই দাবি করা আবু সৈয়দ নামে এক ব্যক্তির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন তিনি।
গত ৮ নভেম্বর কক্সবাজারের একটি হোটেলে তাঁদের সাক্ষাৎ হয়। এর আগে চকরিয়ায় লিফলেট বিতরণের সময় আবু সৈয়দ তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরীক্ষার ফল মিললে জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আশা করছেন সেলিনা।
জানা গেছে, জন্মের পর দেড় বছর বয়সে দত্তক নিয়ে তাঁকে নেদারল্যান্ডসে পাঠানো হয়। প্রায় ৪৫ বছর পর শেকড়ের সন্ধানে বাংলাদেশে ফিরেছেন তিনি। বর্তমানে কক্সবাজারে অবস্থান করে পরিবারের সদস্যদের খুঁজছেন।
