ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯

নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে হাতিয়া থানায় ১১ জন, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে চারজন করে এবং চরজব্বরে তিনজন রয়েছেন। এ ছাড়া বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল থেকে বাকি সাতজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।