ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।