ঢাকা, বাংলাদেশ   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না: ট্রাম্প

ইরানের সঙ্গে সংঘাত আর বাড়াতে চাই না: ট্রাম্প

ইরানের সঙ্গে সংঘাতের পরিসর আর বাড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এটিই ছিল তাঁর প্রথম সরাসরি সাক্ষাৎকার।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ আরও বাড়ানোর কোনো কারণ তিনি দেখছেন না। নির্বাচনে পরাজয়ের কারণ হিসেবে তিনি ভোটারদের যুদ্ধবিরোধী মনোভাব ও জ্বালানির মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেন।

ইরানের পারমাণবিক স্থাপনা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, দেশটির পারমাণবিক উপাদানগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। প্রয়োজন হলে এসব স্থাপনা ধ্বংস করতে এক ঘণ্টাই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

 

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, জলপথটি উন্মুক্ত রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল করছে।

এদিকে ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া দেশগুলোকে যুদ্ধের খরচ পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। ইসরায়েলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।