ঢাকা, বাংলাদেশ   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অভিনয় করা নিয়ে যা বললেন এমপি ফেরদৌস

অভিনয় করা নিয়ে যা বললেন এমপি ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে বিজয়ী হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়ক ফেরদৌস। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে তিনি নির্বাচনে লড়েছেন। তবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি অভিনেতা হিসেবে কাজ করবেন কিনা তা নিয়ে ভক্ত সমর্থকদের জানা আগ্রহ বেড়েছে।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ফেরদৌস বলেছেন, ‘আগে আমার পরিবারের সদস্য ছিল চারজন। এখন আমার পরিবারের সদস্য ২০ লাখ। আগে শুধু আমার পরিবারের কথা ভাবতাম। এখন আমাকে নির্বাচনী এলাকার সকল মানুষের কথা ভাবতে হবে। তাদের জন্য কাজ করতে হবে।’

তিনি বলেন, আমি নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখে-দুঃখে পাশে থেকে ভালো কিছু করার স্বপ্ন দেখি। আশা করছি আমি পারব। জনগণ ভোট দিয়ে আমাকে পাস করিয়েছেন। তাদের জন্য কাজ করাই এখন আমার মূল কাজ। এখন আমার সব ভাবনা জনগণকে নিয়ে।

এমপি হওয়ার পরেও কি অভিনয় করতে চান এমন প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, কেন্দ্রীয় চরিত্র ছাড়া অভিনয় করব না। আমার ক্যারিয়ারে নেগেটিভ কিছু হবে, তেমন চরিত্রে অভিনয় করব না। অভিনয় করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এখন আমি রাজনীতি উপভোগ করছি।