ঢাকা, বাংলাদেশ   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

এবার নির্বাচনী প্রচারণায় নামলেন ওমর সানী

এবার নির্বাচনী প্রচারণায় নামলেন ওমর সানী

আসন্ন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়ার পক্ষে গণসংযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে প্রিয়ার পক্ষে এ গণসংযোগ করেন চিত্রনায়ক ওমর সানী। প্রিয় নায়কের হঠাৎ উপস্থিতিতে ভিড় জমান উৎসুক জনতা।

ওমর সানী বলেন, ‘আমি প্রিয়াকে (মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী) ছোট বোনের মতো দেখি। এজন্য আপনাদের কাছে আমার একটাই দাবি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রিয়াকে সবাই একটি করে ভোট দেবেন।’

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়া ও তার স্বামী সাংবাদিক রাজিব আহমেদ রাসেলসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।