ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

২২৬ কোটি টাকার চেক ডিজঅনার, বড় সংকটে অনন্ত জলিলের ব্যবসা!

২২৬ কোটি টাকার চেক ডিজঅনার, বড় সংকটে অনন্ত জলিলের ব্যবসা!

চলচ্চিত্র তারকা ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, কারখানা বন্ধ এবং বিপুল অঙ্কের চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তার ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে তাদের পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ঋণ পুনঃতফসিলের পর দেওয়া একটি চেক পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।

অনন্ত জলিলের দাবি, করোনাকালে শ্রমিকদের বেতন-ভাতা দিতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরে সুদসহ দেনার পরিমাণ বেড়েছে। তার প্রতিষ্ঠানগুলোর একাধিক কারখানা বন্ধ হওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।