ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২০২৭ সালের শেষে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পূর্বাভাস

২০২৭ সালের শেষে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পূর্বাভাস

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স ৬ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান। এ পূর্বাভাস বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের মূল্য প্রায় ৩ লাখ ২৩ হাজার টাকা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের ২৭ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছানোর সম্ভাবনাও দেখছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গত ২৯ জানুয়ারি প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। পরে দাম কমে ২৭ অক্টোবর প্রায় ১ লাখ ৪২ হাজার ৫০০ রুপিতে দাঁড়ায়।