ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নতুন পে-স্কেলে গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে অসংগতির আশঙ্কা

নতুন পে-স্কেলে গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে অসংগতির আশঙ্কা

জাতীয় বেতনকাঠামো ২০২৬ কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে কিছু গ্রেডে অসংগতি দেখা দিতে পারে বলে দাবি করেছেন কর্মচারীরা। তাঁদের হিসাবে, নতুন কাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন বেশি হলেও নির্ধারণ পদ্ধতির কারণে ১২তম গ্রেডের কর্মচারী বেশি মূল বেতন পেতে পারেন।

এ ছাড়া পদোন্নতির পর মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতার হার কমে যাওয়ায় কারও কারও মোট মাসিক আয় কমার আশঙ্কা রয়েছে। কর্মচারীদের মতে, ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত হলে বাড়িভাড়া ভাতা কমে যেতে পারে।

উচ্চতর গ্রেড নির্ধারণের সময়ও জ্যেষ্ঠ-জুনিয়র কর্মচারীদের মধ্যে বেতনের অসংগতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এসব বিষয়ে নিয়ম পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কর্মচারীরা।