ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

জানুয়ারিতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স

জানুয়ারিতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স

প্রবাসীরা জানুয়ারি ২.১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ রেমিট্যান্স হিসেবে ১.৯৮ বিলিয়ন ডলার পেয়েছিল।

গত বছরের জুনে দেশে কোনো একক মাসে সর্বোচ্চ ২.১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। এ বৃদ্ধির একটি কারণ ছিল কিছু ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার সংগ্রহ করা।

তবে রেমিট্যান্স বাড়লেও দেশের মোট রিজার্ভ কমেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রিজার্ভ ১৯.৯৪ বিলিয়ন ডলারে নেমেছে।

আইএমএফ নির্দেশিত বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের এই হিসেব করা হয়েছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ ২০.০২ বিলিয়ন ডলার থেকে ৮৩ মিলিয়ন ডলার কমেছে।