ঢাকা, বাংলাদেশ   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ফের ৯ মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল, জামিন শুনানি বুধবার

ফের ৯ মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল, জামিন শুনানি বুধবার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ২৯ অক্টোবর তাকে কারাগারে নেওয়া হয়। গত ২৮ অক্টোবরের ঘটনায় করা নয়টি মামলায় মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলাগুলোর মধ্যে ছয়টি পল্টন ও তিনটি রমনা থানায় দায়ের করা। মামলার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দীনের আদালত জানান, আগামীকাল এসব মামলায় তার জামিন আবেদনের শুনানি হবে। মির্জা ফখরুলের আইনজীবী মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।